০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুটিজানায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড।

Reporter Name
  • Update Time : ১১:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৪ Time View

মোঃ মোখলেছুর রহমান ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের মৌহাতলা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। অভিযানে মাদক সেবনের দায়ে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৭টা ৪০ মিনিটে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ডাদেশ প্রদান করেন।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তির বাবা-মা পরিবার, সমাজ ও সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে স্বেচ্ছায় তাকে আইনের হাতে তুলে দেন। প্রশাসনের মতে, মাদকের বিরুদ্ধে পরিবারভিত্তিক এমন দায়িত্বশীল উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, প্রতিটি পরিবার যদি একই ধরনের সচেতনতা ও সাহসিকতার পরিচয় দেয়, তবে মাদকমুক্ত ফুলবাড়িয়া গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন অনেকটাই সহজ হবে।

জনস্বার্থে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে প্রশাসন। একই সঙ্গে মাদক নির্মূলে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

পুটিজানায় মাদকবিরোধী মোবাইল কোর্ট, মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড।

Update Time : ১১:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬