১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট মোংলায় দুই মাদক কারবারির অর্থদণ্ডসহ কারাদণ্ড

Reporter Name
  • Update Time : ০৯:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ১৩৬ Time View

মামুন, বাগেরহাট :
বাগেরহাট জেলা মোংলা পৌর শহরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিক্রির জন্য মজুত করা গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের অর্থদণ্ডসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রমকল্যাণ রোডের কেয়ামুদ্দীনের ছেলে সামছু (৫০) ও একই এলাকার নফরের ছেলে ইসমাইল (৩৫)

এদিন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অর্থদণ্ডসহ দুই জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রামমান আদালতের বিচারক বলেন, “মোংলায় মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।”

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মোংলা পৌর শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার তাদের দুই জনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসায়ী সামছু ও ইসমাইলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়ের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

বাগেরহাট মোংলায় দুই মাদক কারবারির অর্থদণ্ডসহ কারাদণ্ড

Update Time : ০৯:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫