০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

Reporter Name
  • Update Time : ১২:৩৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩৮ Time View

মোঃ ইমরান হোসেন বাঘারপাড়া উপজেলা প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজনে যশোরের বাঘারপাড়া উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সমাবেশ এবং বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।

বুধবার (০৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দলের উপজেলা সভাপতি তানিয়া রহমান।
প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব। বাঘারপাড়া উপজেলার দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
বক্তারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়-এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রামী প্ল্যাটফর্ম।

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।
সারাদিন কর্মসূচিতে বাঘারপাড়া উপজেলা সদরে হাজারো নেতাকর্মী মিছিল ও স্লোগানে মুখরিত ছিলেন।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দেয় সভাস্থলে। বাদ্যযন্ত্রের তালে, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদের সামনের পুরো এলাকা।
এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার ও হাবিবুর রহমান।

Tag :

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

Update Time : ১২:৩৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫