০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলকোট উন্নয়ন ফোরামের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : ১২:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ৮০ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে মঙ্গলকোট উন্নয়ন ফোরাম। সংগঠনটির উদ্যোগে এবং রিযক ফাউন্ডেশন, ঢাকা-এর সার্বিক সহযোগিতায় ২০ ডিসেম্বর, শনিবার কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানটি সকাল ১০ ঘটিকা থেকে বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঙ্গলকোট উন্নয়ন ফোরামের সভাপতি জনাব মইনুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের চেয়ারম্যান জনাব মহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও জেলা উলামা বিভাগের সভাপতি জনাব মাওলানা আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গলকোট উন্নয়ন ফোরামের অন্যতম উপদেষ্টা জনাব মিন্টু হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পাজিয়া ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি জনাব ইউনুছ আলী মজুমদার, পাথরা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জনাব নজরুল ইসলাম, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক জনাব মোস্তফা কামাল লিটন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন মঙ্গলকোট ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোশাররফ হোসেনসহ মঙ্গলকোট উন্নয়ন ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সামাদ বলেন, “শীত মৌসুমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হন। এ সময় তাঁদের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্বই নয়, বরং এটি একটি নৈতিক ও ধর্মীয় দায়িত্বও বটে। মঙ্গলকোট উন্নয়ন ফোরামের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি মঙ্গলকোট উন্নয়ন ফোরামের অন্যতম উপদেষ্টা জনাব মিন্টু হোসেন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতায় স্থানীয় পর্যায়ের সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে মঙ্গলকোট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসহায় ও দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজক সংগঠন ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

মঙ্গলকোট উন্নয়ন ফোরামের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Update Time : ১২:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫