০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মণিরামপুর রূপালী ব্যাংকের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
Reporter Name
- Update Time : ০৭:২৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ১৮৮ Time View

সাব্বির হাসান মণিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে রূপালী ব্যাংক পিএলসি মণিরামপুর শাখার উদ্যোগে শীতার্ত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বুধবার বিকালে রূপালী ব্যাংক কার্য্যালয়ে অনাড়ম্বর পরিবেশে কম্বল বিতরন কর্মসূচির আয়োজন করা হয়। রূপালী ব্যাংক মণিরামপুর শাখার ব্যবস্থাপক আবু তুহিনের সভাপতিত্বে ও ব্যাংকের সেকেন্ড অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক ব্যাংকিং সেবার পথপ্রদর্শক হিসেবে খ্যাত ব্যাংকের খুলনা বিভাগীয় জেনারেল ম্যানেজার রোকনুজ্জামান।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জোনের উপমহাব্যবস্থাপক ও সাহাদ আলী এবং মো: সরোয়ার হোসেন। উপজেলার বিভিন্ন এলাকার দেড় শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
Tag :


























