মহেশপুর সীমান্তে দালালসহ তিন নারী আটক।
- Update Time : ০৭:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১০ Time View

শামীম আহমেদ মহেশপুর (ঝিনাইদহ) অফিসঃ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দালালসহ তিন বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ কুশুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/১৪-আর থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। কুশুমপুর বিওপির হাবিলদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনাকালে বাংলাদেশে হতে ভারতে প্রবেশের সময় দালালসহ তিন বাংলাদেশি নারীকে আটক করা হয়।
আটক দালাল মো. ফরেজ উদ্দিন (২৫)। তিনি মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আটক তিন নারী বাংলাদেশি নাগরিক বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি আরও জানায়, আটক তিন নারী ও দালাল ফরেজ উদ্দিনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম নিশ্চিত করেছে।



















