মহেশপুর ৫৮ বিজিবি মানব চোরাচালানের সময় বাগাডাংগা সীমান্তে ১২জন নারী/পুরুষকে আটক করেছে।
- Update Time : ০৯:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১২৭ Time View

শামীম আহমেদ মহেশপুর প্রতিনিধি দৈনিক লিখনী সংবাদ মহেশপুর ৫৮ বিজিবি মানব চোরাচালানের সময় বাগাডাংগা খোসালপুর সীমান্তে ১২জন নারী/পুরুষকে আটক করেছে। মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় গত ১১ অক্টোবর আনুমানিক ১-১০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৭৪-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মোঃ রফিকুল হকের বাঁশ বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ নুরুজ্জামান হাওলাদার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয় এবং ১২ অক্টোবর তারিখে আনুমানিক ০৮-২০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ খোসালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৭৪-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মোঃ রফিকুল হকের বাঁশ বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ নুরুজ্জামান হাওলাদার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ৫ জন (মুসা শেখ (বয়সঃ ৫২, পিতা-মৃত মিলু শেখ, গ্রাম-ধলইতলা, ডাকঘর-ধলইতলা, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল), নারী-২ এবং শিশু-২) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই তারিখে আনুমানিক ১০-৫০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৩১-আর হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের মোঃ আনিছুর রহমানের জমির মধ্যে হতে সুবেদার মোঃ আতিয়ার রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ৭ জন (পুরুষ-৩ এবং নারী-৪) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃত পুরুষ সদস্যরা হলেন জুবায়ের আহমেদ (২১), পিতা-মোঃ রফিকুল ইসলাম, গ্রাম-বাদশা কাহারপাড়া থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা। চিন্মই শিকারী (২১), পিতা-জয়দেব শিকারী, গ্রাম-খালিয়া দক্ষিণপাড়া, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর। শাহিনুর রহমান (৩৬), পিতা-সুলতানা আহমেদ, গ্রাম-বোয়ালিয়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা।৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
















