১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : ১২:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৭ Time View

মিজানুর রহমান- স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাইলবাড়ীয়া পূর্ব ঢাকাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই অভিযানে অপর দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাক্রমে ৫ ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটক মাদক কারবারি মেহেদী হাসান উপজেলার মাইলবাড়ীয়া পূর্ব ঢাকাপাড়া গ্রামের হামিদ শেখের ছেলে। অপরদিকে দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাকোশপোতা গ্রামের ওবায়দুল হকের ছেলে ফয়সাল এবং একই গ্রামের রতন মিয়ার ছেলে সম্রাট। ভ্রাম্যমাণ আদালত ফয়সালকে ৫ দিন ও সম্রাটকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তার নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসার মাধ্যমে মেহেদী এলাকায় প্রভাব বিস্তার করে বেপরোয়া হয়ে উঠেছিলেন। তাদের দাবি, তিনি ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের একটি অংশের প্রত্যাশা, অভিযোগের প্রেক্ষিতে দল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত নেবে।
এদিকে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত মেহেদী হাসান গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মহেশপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদণ্ড

Update Time : ১২:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬