মোংলায় তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত নেতাকর্মীরা
- Update Time : ১১:৫৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ২২ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 119.469406; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বিশেষ প্রতিনিধি, মোংলা (বাগেরহাট):
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে বাগেরহাটের মোংলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন ও সংবর্ধনা জানাতে মোংলাবাসী ও স্থানীয় যুবদল-ছাত্রদলের পক্ষ থেকে প্রস্তুতি ও শোডাউন করা হয়েছে।
উক্ত বরণ ও অভিনন্দন মিছিলে সার্বিক নেতৃত্বে ছিলেন মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ সোহাগ এবং ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর সাগর।
এছাড়াও এ আয়োজনে উপস্থিত ছিলেন মোংলা যুবদল নেতা ইকবাল হোসেন, মোংলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব সাওন, ছাত্রদল নেতা সুজন ও রিদয়সহ স্থানীয় অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, তারেক রহমানের এ আগমনকে ঘিরে মোংলার সর্বস্তরের জনসাধারনের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। রাজপথে উপস্থিত থেকে তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত মোংলাবাসী।
















