যশোর বোর্ডে পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৬২৮, জিপিএ-৫ পেলেন নতুন ৫১৫ জন
- Update Time : ১০:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১১ Time View

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৬২৮ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। এ ছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫১৫ জন। সব মিলিয়ে পুনর্নিরীক্ষণে ১ হাজার ৯০৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছেসোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী মোট ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৪ হাজার ৮১০টি নম্বরে পরিবর্তন আনা হয়। এতে ১ হাজার ৯০৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে।
ফেল থেকে পাস করা ৬২৮ জন শিক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছেন। এ গ্রেড পেয়েছেন একজন, এ মাইনাস দুইজন, বি গ্রেড ১৮৩ জন, সি গ্রেড ৭১ জন এবং ডি গ্রেড পেয়েছেন ৩৭০ জন।
এ ছাড়া গ্রেড উন্নীত হয়ে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫০৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছেন ছয়জন এবং বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন।অন্যান্য গ্রেড পরিবর্তনের মধ্যে ডি থেকে সি পেয়েছেন ৫১ জন, সি থেকে বি ১২৪ জন, সি থেকে এ একজন, বি থেকে এ মাইনাস ২৪৫ জন, বি থেকে এ গ্রেড তিনজন এবং বি থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন। এ ছাড়া এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছেন ৩৪৩ জন।যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, উত্তরপত্র মূল্যায়নে কিছু শিক্ষকের গাফিলতি ছিল। অনেক খাতা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এ কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।তিনি আরও বলেন, যেসব পরীক্ষকের বিরুদ্ধে মূল্যায়নে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, ভবিষ্যতে তাঁদের খাতা দেওয়া হবে না। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

























