০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ২৬ টি স্বর্ণের বারসহ এক পাচারকারী রিপন আটক

Reporter Name
  • Update Time : ০১:২১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ৭ Time View

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারি রিপনের আটকের কথা জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার রাতে রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই স্বর্ণসহ রিপন হোসেন নামের একজনকে আটক করা হয় বলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানিয়েছেন।
আটক ৪১ বছর বয়সী রিপন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ বলছেন, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান এবং মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন খবরে রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে পাচারকারি রিপনকে আটক করা হয়।
“পরে তার শরীরে তল্লাশি করে ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব বারের ওজন ৩ হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম। স্বর্ণের বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।”
এ সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি উদ্ধারের খবরও জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।
তিনি বলেন, “জব্দ করা মালামালের মোট বাজারমূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।”
আটক স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আসামিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোরে ২৬ টি স্বর্ণের বারসহ এক পাচারকারী রিপন আটক

Update Time : ০১:২১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬