০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের সভাপতি চুন্না বাবুচির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : ০৩:২০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ২২৮ Time View

বিশেষ প্রতিবেদক: যশোর সদর উপজেলার বারান্দীপাড়া বৌবাজার এলাকার একাধিকবার সংঘবদ্ধ হামলা, প্রাণনাশের হুমকি, অপহরণের চেষ্টা এবং চাঁদাবাজির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন জেসমিন বেগম নামে স্থানীয় এক ভুক্তভোগী । এ ঘটনায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি হলেও, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন তারা।

রবিবার (১০ আগস্ট) দুপুরে যশোর জেলা শহরের প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে জেসমিন বেগম লিখিত বক্তব্যে জানান, চারটি ইজিবাইক ভাড়া দিয়ে সংসার চালাই, ৫ আগষ্টের পর থেকে বাবুর্চি চুন্না আমার ইজিবাইক এর উপর নজর পরে এবং তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে ও একাধিক বার হুমকি প্রদান করতে থাকে।

গত ৪ আগষ্ট বাবুর্চি চুন্না, বিশাল, আকাশ, লাল্টু, সোহেল ওরফে চাকু সোহেল,শফিক, হাসান, শানু,মন্ডল, হাবিব,তুষার,আল-আমিন সহ ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায় এবং দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে পরিবারের সকলকে বেধক মারপিট করে ও সানু আর লাল্টু আমার শরীরের শ্লীলতাহানি করে।

এসময় চুন্না আমার ঘর তাল্লাশী করে ব্যবসার ৫০,০০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ১১ মাস বয়সী শিশু সন্তান এর গলায় চাকু ধরে অবশিষ্ট দেড় লক্ষ টাকা দিতে বলে।
পরবর্তীতে চিৎকার ও চিল্লপাল্লা শুনে স্থানীয়রা এগিয়ে আসলে অধিকাংশ সন্ত্রাসীরা পালিয়ে যায় তবে চুন্না হাতেনাতে ধরা পড়ে।
কিছুক্ষণের পর চুন্নাকে ছাড়িয়ে নিতে অস্ত্রধারী একাধিক ব্যক্তি ও কিছু মহিলা জড়ো করে মিথ্যা অভিযোগ তুলে চাকুর ভয় দেখিয়ে চুন্নাকে ছাড়িয়ে নিয়ে যায়। ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতায় আমি আমার টাকা ও মোবাইল ফেরত চাইলে সে না দিলে ও সেনাবাহিনীর সহায়তায় মোবাইল ফেরত দেয়।

তার দাবি, চুন্না ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং হাবিব নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। বাকিরা তাদের অনুসারী। প্রভাবশালী মহলের হস্তক্ষেপে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বর্তমানে তিনি শিশু সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনের কাছে তিনি প্রাণ ও সম্পদের নিরাপত্তা এবং চাঁদাবাজ চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

যুবদলের সভাপতি চুন্না বাবুচির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

Update Time : ০৩:২০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫