০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনিতির হাতিয়ার হিসেবে শিক্ষার্থীদের ব্যবহার করা যাবে না কৃষিবিদ শামীম।

Reporter Name
  • Update Time : ০৯:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ১২০ Time View

মোঃ ইকরামুল হক রাজিব বিশেষ প্রতিনিধি রামপালের সুন্দরবন মহিলা কলেজে অধ্যায়নরত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র পক্ষ থেকে বৃত্তি সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১টায় কলেজে হলরুমে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আনোয়ারা মনোয়ারা ট্রাস্ট এবং হাসিনা আলী ট্রাস্টের সহযোগিতায় এ বৃত্তি প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫১ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন সুন্দরবন মহিলা কলেজের নবগঠিত কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান (শামীম)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ হাফিজুর রহমান তুহিন সভাপতি রামপাল উপজেলা বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিউর রহমান সামি, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন হাওলাদার। সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ জিহাদুল ইসলাম, যুবদলের আহবায়ক মলি­-ক জিয়াউল হক জিয়া, উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, অধ্যাপক আব্দুল মোক্তাদির, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক মিনহাজুল আবেদিন প্রমুখ। বৃত্তি প্রদান শেষে কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ প্রয়াত আবু বকর ছিদ্দিক-এঁর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ গোলাম ইয়াছিন।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজনিতির হাতিয়ার হিসেবে শিক্ষার্থীদের ব্যবহার করা যাবে না কৃষিবিদ শামীম।

Update Time : ০৯:০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫