সমাজসেবায় নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬ প্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধ
- Update Time : ১২:৫৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৩ Time View

সমাজসেবায় নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬ প্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা
সুনামগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজসেবায় নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬ প্রাপ্ত শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ নাহিদ উজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় মায়া বৃষ্টি ফাউন্ডেশনের আয়োজনে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মোঃ নাহিদ উজ্জামান শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে একটি গাছের চারা রোপণ করেন। পরে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিলুর রহমান, সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আফসানা বেগম, মানবিক স্বেচ্ছাসেবক টিমের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবিক কর্মী মোঃ আব্দুল গনি ফিটু, মায়া বৃষ্টি ফাউন্ডেশনের পরিচালক মোঃ হৃদয় খান মুনিম, নিয়ামত উল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষা, মানবিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে মোঃ নাহিদ উজ্জামানের অবদান প্রশংসনীয়। নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার-২০২৬ অর্জনের মাধ্যমে তিনি এলাকার জন্য গৌরব বয়ে এনেছেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা নাহিদ উজ্জামানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।























