সাবেক মন্ত্রী যশোর ৪ আসনের প্রার্থী নাজিম উদ্দিনের নির্বাচনী সভা
- Update Time : ০৮:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৯ Time View

মোঃ বাবুল আক্তার ,চীফ রিপোর্টার
সংসদীয় আসন যশোর ৪ (অভয়নগর, বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদের নির্বাচনী সভা ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের নওয়াপাড়া জুট মিল গেটে অনুষ্ঠিত হয়।
রকিবুল ইসলামের সঞ্চালনায়, শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর ৪ আসনের মটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ ও সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ।
বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের সহযোগিতায় আমি আগেও সাংসদ নির্বাচিত হয়ে মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে এলাকার অনেক উন্নয়ন করেছি। এখন লুটপাট, দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আমি ক্ষমতার রাজনীতি নয়, বরং জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, আমি যদি আবারও নির্বাচিত হতে পারি তাহলে মাদক নির্মুল, সাধারণ মানুষের অধিকার রক্ষা সহ এলাকার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এম আমান উল্লাহ, সমাজ সেবক অধ্যাপক মুক্তার আলী সহ আরও অনেকে।


























