সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৭তম ওরশ প্রস্তুতি সভা অনুষ্ঠিত,
- Update Time : ১১:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২২৯ Time View

নিজস্ব প্রতিবেদক:-
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র আসন্ন ৩৭তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ধীমান দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য’র সঞ্চালনায় চট্টগ্রামের হামজারবাগ অস্থায়ী কার্যালয়ে গত ৩১ আগস্ট রবিবার অনুষ্ঠিত হয়। সভায় ওরশ পরিচালনার বিষয় ও শাহানশাহ বাবাজানের জীবনী শীর্ষক ব্যাপক আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশ্রমের অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুৃমার আচার্য্য, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা লায়ন ড. তরুণ কুমার আচার্য। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, রুবেল শীল, সহ সম্পাদক সমীর কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক মিটু গুপ্ত, সহ দপ্তর সম্পাদক ঝুমুর সর্দার, শিবু ভট্টাচার্য, সুপ্লব দত্ত, কলিন্স দাশ, ঝুন্টু শীল, নুপুর পাল, শুভ পাল, অভি পাল, কাশ্মেরী দাশ, জয়া গুহ, অগ্নিলা শর্মা, সুমি চৌধুরী, সীমা দাশ, মৌসুমি চৌধুরী, সুইটি আচার্য সহ সাধারণ সদস্যগণ।























