১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে কোনভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না’

Reporter Name
  • Update Time : ০৯:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / ১২৮ Time View

স্টাফ রিপোর্টার,

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী, আওয়ামী লীগ, ফ্যাসিবাদীদের কোনভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার সময় দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সাথে শুভেচ্ছা বিনিময়কালে পাথসভায় এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি -জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র ‎সংগঠন আছে, শ্রমিক, নারী, আলেম-ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী, ‎সবাই বাংলাদেশে থাকবেন এবং তাদের নিয়ে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে পজেটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে তারা বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন।

বাংলাদেশের ‎জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি ‎শাসন ব্যবস্থা ‎কায়েম করবেন।

তিনি আরো বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম-খুন, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেওয়া- যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি।

এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ থানার ওসি মহীউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, চাঁদপুর নাগরিক কমিটির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা।

Tag :

Please Share This Post in Your Social Media

আওয়ামী লীগকে কোনভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না’

Update Time : ০৯:৪৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫