০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে জাল টাকাসহ একজন গ্রেফতার
Reporter Name
- Update Time : ০৬:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১২২ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গত ১৮ই অক্টোবর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১১:১০ ঘটিকায় কুষ্টিয়া কুমারখালী থানাধীন দবির মোল্লার গেট হতে লালন শাহ আখড়াগামী পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে মোঃ সবুজ হোসেন (২৪), পিতা- শাহজাহান আলী, মাতা- আদরী খাতুন, সাং- আমবাড়ীয়া পশ্চিমপাড়া, থানা-মিরপুর, জেলা- কুষ্টিয়ার দেহ তল্লাশি করে মোট ২১,৫০০ (একুশ হাজার পাঁচশত) টাকা জাল নোট উদ্ধার করা হয়। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, জাল নোট সংক্রান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Tag :















