খোকসায় ট্রান্সফরমার চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার
- Update Time : ০২:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১৪ Time View

কুষ্টিয়ার খোকসায় ট্রান্সফরমার চুরি মামলায় অনিক কুমার বিশ্বাস (২০) ও মো. জুয়েল (২৬) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
পুলিশ জানায়, ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১২টা ২৫ মিনিটে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট এলাকায় অভিযান চালিয়ে ট্রান্সফরমার চুরি মামলার ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অনিক কুমার বিশ্বাস মানিকাট গ্রামের মৃত অনিমেষ কুমার ওরফে গোবিন্দের ছেলে। অপর আসামি মো. জুয়েল একই গ্রামের মৃত মোছলেমের ছেলে। তাঁর মায়ের নাম মেহেরন খাতুন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
খোকসা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাদের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

























