০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ সদস্য আইতাল জোয়ার্দ্দার গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০১:৫৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ৬ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন 

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মোঃ আইতাল জোয়ার্দ্দার (আওয়ামী লীগ সদস্য, এলাঙ্গী ইউনিয়ন) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত বরকাতুল্লাহ জোয়ার্দ্দারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার মামলা নং-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-১১৮/২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে পূর্ববর্তী গ্রেপ্তার ও অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে উল্লেখযোগ্য কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি বলেও পুলিশ জানিয়েছে।

কোটচাঁদপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ সদস্য আইতাল জোয়ার্দ্দার গ্রেপ্তার

Update Time : ০১:৫৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬