০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

Reporter Name
  • Update Time : ০৯:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ১৯৭ Time View

নিজস্ব প্রতিবেদক , বাবলু মিয়া.

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে জবাই করে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহ প্রেস ইউনিটির আয়োজনে শহরের পায়রা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রেস ইউনিটির সভাপতি মোঃ সাইদুল এনাম পল্লবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে জেলার পেশাদার কর্মরত সাংবাদিকরা অংশ নেন।এ সময় বক্তারা বলেন,৭ আগস্ট সন্ধ্যায় গাজীপুরে আসাদুজ্জামান তুহিনকে সড়কে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িতদের পুলিশ ইতোমধ্যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করেছে এবং এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা আরও বলেন,দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হামলা,মামলা,হুমকি ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাচ্ছে। এ অবস্থা বন্ধে রাষ্ট্রীয় পর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।মানববন্ধনে উপস্থিত ছিলেন—

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি আসিফ ইকবাল কাজল,জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ,দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি শাহ নুর আলম,সাংবাদিক লালন মন্ডল,বাসদ ও ঝিনাইদহ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ,মিশুক হাসান দৈনিক আমার বার্তা,সমাজ কর্মী,আকাশ আহমেদ দৈনিক সত্যপাঠ,সামাজিক আন্দোলনকারী রেল আব্দুল্লাহ, সাংবাদিক সবুজ মিয়া,গ্রামের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি বাবলু মিয়া,দৈনিক নিরপেক্ষ এই আমার দেশ ও ঢাকা ট্রিবিউন এর প্রতিনিধি আবুল হাসান।এছাড়াও উপস্থিত ছিলেন,প্রেস ইউনিটি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,তরিকুল ইসলাম তারেক,আরিফ হোসেন,সাংবাদিক মিশুক মুনীর,আব্দুস সালাম,আজকের জনবাণী পত্রিকার প্রতিনিধি এনামুল খন্দকার, সাংবাদিক লতা,জসিম উদ্দিন,সাংবাদিক শাহিন রেজা,আসাদুজ্জামান আসাদ, প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি শাহিন রেজা এবং অন্যান্য গণমাধ্যম কর্মীরা।বক্তারা আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিকার দাবি করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

Update Time : ০৯:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫