ঝিনাইদহের কোটচাঁদপুরে বিপুল পরিমাণ মাদক ও চোরাই মোটর সহ চোর আটক
- Update Time : ১১:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১০ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক একাধিক ঘটনায় এক তরুণ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া মাদক ও চোরাই মালামালবিরোধী অভিযানে নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। এসব পৃথক ঘটনায় মোট ১১৩ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও তিনটি চোরাই পানির পাম্প উদ্ধার করা হয়েছে।
গণধোলাইয়ের পর ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পতি আটক। গত (৩ আগস্ট) রাত আনুমানিক ১০ টার সময় কোটচাঁদপুর পৌরসভার বড়বামনদহ শেখপাড়া সিরু মার্কেটের সামনে মাদকবিরোধী এক অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাসির উদ্দিন মামুনকে (৪৫) আটক করে স্থানীয় জনতা।
সাবেক কাউন্সিলর মো: স্বপন ও পথচারীরা একটি ইয়ামাহা ১০০ সিসি মোটরসাইকেল রাজশাহী হ-১১-০৩২০ যোগে মাদক পরিবহনের সময় মামুনকে ঘেরাও করেন।
এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে কোটচাঁদপুর পৌর ফাঁড়ির এসআই অমৃত সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাসির উদ্দিন মামুনকে হেফাজতে নেন এবং তার কাছ থেকে ৭৩ পিস ইয়াবা ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেন। পরবর্তীতে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে স্ত্রী রূপালী খাতুনের (৪০) কাছ থেকে আরও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সর্বমোট ১১৩ পিস ইয়াবাসহ এই দম্পতিকে আইনগত ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
মো: নাসির উদ্দিন মামুন (৪৫), পিতা: মৃত আ: রাজ্জাক। রূপালী খাতুন (৪০), স্বামী: মো: নাসির উদ্দিন মামুন। উভয় সাং: বড়বামদহ, থানা: কোটচাঁদপুর, জেলা: ঝিনাইদহ। কসটেপে মোড়ানো ২ কেজি গাঁজাসহ জীবননগরের নারী মাদক কারবারি গ্রেপ্তারপৃথক এক অভিযানে,
কোটচাঁদপুর থানার এসআই অমিত কুমার সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে সাড়াতলা মুজাহিদের ড্রাগন ক্ষেতের সামনে কোটচাঁদপুর-সাফদারপুর সড়কে নৈশকালীন ডিউটি করার সময় ভোর ৫ টা ৩০ মিনিটে এক মোটরসাইকেল আরোহীকে সংকেত দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে
মোটরসাইকেলের পেছনে থাকা মোছাঃ মিম খাতুন (২২) নামে এক নারী ছিটকে নিচে পড়ে যান। এ সময় চালক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও মিমকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। তার ভ্যানিটি ব্যাগ থেকে খাকি রঙের কসটেপে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মিম জানায়, পালিয়ে যাওয়া চালকের নাম মো: হাসান, গ্রাম: হাসাদাহ, থানা: জীবননগর, জেলা: চুয়াডাঙ্গা।
মোছা: মিম খাতুন (২২), পিতা: আব্দুস সাত্তার, স্বামী: শাহপরান ওরফে পরান সাং: জীবননগর সুবলপুর, থানা: জীবননগর, জেলা: চুয়াডাঙ্গা।
গভীর রাতে ৩টি চোরাই পানির পাম্পসহ ২ চোর আটক (৩ আগস্ট)রাত আনুমানিক ৪ টা ৪০ মিনিটে একই রোড থেকে ৩টি চোরাই পানির মোটর উদ্ধার করেছে পুলিশ।
সাফদারপুরের দিক থেকে আসা একটি সন্দেহভাজন মোটরচালিত ভ্যান থামালে একজন চোর অন্ধকারে পালিয়ে যায়। ভ্যানে থাকা অপর দুই যাত্রীকে তল্লাশি করে পুলিশ ৩টি চোরাই পানির মোটর জব্দ করে এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। মো: রুবেল (৩৫), পিতা: মৃত বাদল মিয়া। মো: আলম (২৪), পিতা: মো: বাবর আলী।উভয় সাং: যুগিহুদা থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ।
কোটচাঁদপুর থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে আটককৃত মাদক ব্যবসায়ী ও চোরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




















