ঝিনাইদহ কালীগঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার।
- Update Time : ০৫:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক সফল অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার কালুখালি মাঝপাড়া ও কাশিপুর পশ্চিমপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— উপজেলার কালুখালি মাঝপাড়া গ্রামের মৃত সেদেন্দার মণ্ডলের ছেলে মো. মোদাচ্ছের (৫৫) এবং কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের বাদশার ছেলে মিলন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে আত্মগোপনে ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার বিশেষ চৌকস টিম দুই এলাকায় আইনশৃঙ্খলার জাল বিছায়। পরে তাদের স্ব-স্ব বাসস্থান থেকে সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,
আইন অমান্যকারী ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে কালীগঞ্জ থানা পুলিশের এ ধরনের বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।























