ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের নিষ্পাপ এক শিশুরঃ
- Update Time : ০১:৪০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩২ Time View

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুই বছরের এক শিশুর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার ১লা সেপ্টেম্বর আনুমানিক সকাল ৮:৩০ মিনিটের দিকে উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর এলাকার মশিউর রহমানের মেয়ে তাসলিমা খাতুন (২) বাড়ি সংলগ্ন রেললাইনে খেলাধুলা করতে যায়। ঐ সময় রহনপুর – আমনুরাগামী চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় তাসলিমা। অতঃপর পরিবারের লোকজন ভিকটিমকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারাত্মক আঘাতপ্রাপ্ত তাসলিমা খাতুনকে মৃত ঘোষণা করে।
এই বিষয়ে আমনুরা রেলওয়ে জি আর পি, ইনচার্জ এস আই মাইনুল হকের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় তাসলিমার মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, রেলওয়ে পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করেন, আমরা তার মরদেহ উদ্ধার ও হস্তান্তরের পরবর্তী আইনী পদক্ষেপ সম্পন্ন করেছি।
















