১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকির মুরাদিয়ায় গাঁজাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : ১১:১৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ Time View

মোঃ আরিফুর রহমান মামুন
বিশেষ প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে ১০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের আমির হোসেনের রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক মো. হাবিব হাওলাদার (২৫), দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা। দুমকি থানার এসআই মো. সজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্থানীয় একদল তরুন যুবকদের সহায়তায় প্রশাসনকে জানানো হলে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা নিজ হেফাজতে রেখে সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা রুজু করা হয়। পরে তাকে সংক্ষিপ্ত বিচারের জন্য আদালতে সোপর্দ করা হলে বিচারক ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

দুমকির মুরাদিয়ায় গাঁজাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

Update Time : ১১:১৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬