১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় কৃষকলীগের সভাপতি ছানাউল হোসেন-হিরো গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০২:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / ২০১ Time View

উজ্জ্বল কুমার , নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন কৃষকলীগের ছানাউল হোসেন হিরো নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার ৯ জুন সকালে মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন সদর থানার ডিউটি অফিসার এসআই আকলিমা।

গ্রেপ্তারকৃত ওই নেতার নাম ছানাউল হোসেন হিরো (৫০)। তিনি উপজেলার হঠাৎ পাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। এবং নিষিদ্ধ সংগঠন বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতি।

এর আগে রবিবার (৮জুন) দিবাগত রাত সাড়ে দশ টার দিকে সদর থানায় হওয়া মামলার প্রেক্ষিতে বদলগাছী ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

ছানাউল হোসেন হিরোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, সোমবার ৯ জুন দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ, গত বছরের ১৫ জুন শনিবার ঈদের দুই দিন আগে জাহেরা বেগম নামের এক নারীর ২৬ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসি) চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছিল কৃষকলীগের ওই নেতা ছানাউল হোসেন হিরোর বিরুদ্ধে।

হিরোর বাড়ির গেটে গেলে সে অসৎ উদ্দেশ্যে ছাগলটি বাড়ির ভিতরে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে ছাগলটি অন্যের কাছে বিক্রি করে দিয়েছিল হিরো।

এঘটনায় ভূক্তভোগী ওই নারী শুক্রবার (২১ জুন) হিরোকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। টক অব দ্যা উপজেলায় পরিণত হয়েছিল ঘটনাটি। বিভিন্ন প্রিন্ট পত্রিকাসহ অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছিলো।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁয় কৃষকলীগের সভাপতি ছানাউল হোসেন-হিরো গ্রেপ্তার

Update Time : ০২:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫