১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ বাণিজ্য মেলা দেখে বাড়ি ফেরার পথে সান্তাহার বাঁশহাটি মোড়ে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

Reporter Name
  • Update Time : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৭ Time View

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁ থেকে বাণিজ্য মেলা দেখে বাড়ি ফেরার পথে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নওগাঁর পার্শ্ববর্তী বগুড়ার সান্তাহার রাধাকান্ত হাটের বাঁশহাটি,মোড়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারি বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কানচগাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে হোসাইন (১৯), মাস্টার পাড়া এলাকার মন্জুয়ারার ছেলে মিথন (১৯) এবং একই এলাকার জিয়ার ছেলে নেওয়াজ (২০)। নিহত হোসাইনের ভাই আল হাসান জানান, আমার ভাইসহ নয়জন বন্ধু মিলে তিন মোটরসাইকেলে করে নওগাঁ বাণিজ্য মেলায় এসেছিলাম। মেলা দেখে দুপচাঁচিয়া বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম আমরা নয় বন্ধু। এসময় ঘটনাস্থল পৌঁছালে ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির । এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলে থাকা আমার যমজ ভাইসহ তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে সান্তাহার রেলগেট থেকে ফিরে এসে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের মৃত অবস্থায় পড়ে আছে।নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারি বলেন, খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্য ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে।সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনে প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরাদেহ হস্তান্তর করা হবে।
নওগাঁ।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁ বাণিজ্য মেলা দেখে বাড়ি ফেরার পথে সান্তাহার বাঁশহাটি মোড়ে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

Update Time : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫