০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইল-2 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা তাজুল ইসলামের বিশাল নির্বাচনী সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আবুল বাসার
  • Update Time : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ৪০ Time View

বুধবার ১০ ই ডিসেম্বর বিকালে নড়াইলের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চ চত্বরে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয় পরে মিছিল নিয়ে রূপগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে আবার মুক্তমঞ্চে আসেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
তিনি বলেন বিগত ৫৪ বছর ধরে এদেশের মানুষ যা চেয়েছিল তা পাননি, অধিকার ফিরে পাননি, নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারেননি। মানুষ হয়রানির শিকার হয়েছেন, গুম হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন। দুর্নীতির কারণে দেশের উন্নতি হয়নি। ১০০ টাকা বরাদ্দ হলে ২০ টাকার কাজ হয় ৮০ টাকা গায়েব হয়ে যায়।
আইন-শৃঙ্খলার অবনতি হয়। বিপথগামী যুবকের জন্য, আমরা বিপথগামী যুবকদের পুনর্বাসন করতে চাই। তাদের উন্নত জীবন গঠন করতে চাই, ইসলাম প্রতিষ্ঠিত হলে বিপদগামী যুবকরা ভালো পথে আসবেন। তাদের এবং জনগণের জান-মালের নিরাপত্তার বিধান হবে।
জেলা সভাপতি মাওলানা খাইরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আশরাফ আলী আকন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জান্নাতুল ইসলাম। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল। জেলা সেক্রেটারি এস এম নাসির উদ্দিন। নড়াইল-2 আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।
ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, জাতীয় শিক্ষক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আনসারী, ইসলামী আন্দোলনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নুরুন্নবী, মুজাহিদ কমিটির নেতা মাহবুবুর রহমান,
ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুকসহ আরো স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

নড়াইল-2 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা তাজুল ইসলামের বিশাল নির্বাচনী সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Update Time : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫