০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে আল্লামা আমিন উল্লাহ শাহ সুন্দরপুরী আল মাইজভাণ্ডারী (ক.)র ৮৩তম বার্ষিক ওরশ শরীফ,মাদ্রাসার ১২তম সালানা জলসা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : ১১:২৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ৯ Time View

মুহাম্মদ নেজাম উদ্দিন স্টাফ রিপোর্টার:-

চট্টগ্রামের ফটিকছড়িতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)-এর স্নেহধন্য ও গাউসুল আজম হযরত বাবা ভাণ্ডারী (ক.)-এর অন্যতম খলিফা আল্লামা শাহসুফি আমিন উল্লাহ শাহ সুন্দরপুরী আল মাইজভাণ্ডারী (ক.)র ৮৩তম বার্ষিক ওরশ শরীফ এবং গাউছিয়া আমিনিয়া মাহমুদুল উলুম সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ১২তম সালানা জলসা ও দস্তারবন্দী মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের ২৪ ও ২৫ অক্টোবর (৯ই কার্তিক) বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)-এর স্নেহধন্য ও গাউসুল আজম হযরত বাবা ভাণ্ডারী (ক.)-এর অন্যতম খলিফা আল্লামা শাহসুফি আমিন উল্লাহ শাহ সুন্দরপুরী আল মাইজভাণ্ডারী (ক.)-এর স্মরণে এই ওরশ ও মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রামের ফটিকছড়ি দক্ষিণ সুন্দরপুরস্থ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় দেশের বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর আলহাজ্ব মোহাম্মদ আবুল কাশেম দুদু। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন গোমদণ্ডী দরবার শরীফ, বোয়ালখালী, চট্টগ্রামের নায়েবে সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা মাওলানা আহমদুল হক মাইজভাণ্ডারী।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী, চট্টগ্রামের হযরত শাহ সুফি আবদুল আজিজ (রহ.) শাহী জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ সাদ্দাম রেজা চিশতি সাহেব এবং রাউজান, চট্টগ্রামের তাহেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস হযরতুল আল্লামা মাওলানা হাফেজ মোহাম্মদ মহিউদ্দীন ফাহিম।মিলাদে মোস্তফা তাওয়াল্লাদে গাউছিয়া পরিবেশন করেন মাওলানা মিছবাহুল ইসলাম মাসুদ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরতুলহাজ্ব আল্লামা নেছারুল ইসলাম এরশাদ। দিনব্যাপী কর্মসূচি:দুই দিনব্যাপী আয়োজনের শেষ দিন ২৫ অক্টোবর (রবিবার) বাদ ফজর গরু-মহিষ জবাইয়ের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশিত হয়। এরপর বাদ জোহর খতমে কোরআন শরীফ, খতমে গাউছিয়া, কোরআন তেলাওয়াত, হামদ ও নাত এবং বাদ আসর তকরীর অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ মাগরিব মোশায়েরা মাহফিল অনুষ্ঠিত হয়।রাতের পর্বে দস্তারবন্দী, মিলাদ কিয়াম, তাওয়াল্লুদে গাউছিয়া, আখেরি মোনাজাত এবং সবশেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এ বছর হেফজ সমাপ্ত ছাত্রগণকে দস্তারবন্দী (পাগড়ি প্রদান) করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ফটিকছড়িতে আল্লামা আমিন উল্লাহ শাহ সুন্দরপুরী আল মাইজভাণ্ডারী (ক.)র ৮৩তম বার্ষিক ওরশ শরীফ,মাদ্রাসার ১২তম সালানা জলসা অনুষ্ঠিত।

Update Time : ১১:২৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬