ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- Update Time : ০৭:১৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ১১০ Time View

এন এম রায়হানঃ মণিরামপুর উপজেলার সনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন FCBF এর উদ্যোগে ১০ নং মশ্বিমনগর ও ১১ নং চালুয়াহাটি ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র ৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (২১ মার্চ) বিকাল ৪ ঘটিকার সময় ৫০ টি পরিবারের মাঝে উক্ত সংগঠনের সদস্যদের নিয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাবেক সভাপতি রেজওয়ান আহমেদ রিফাত, বর্তমান সাধারণ সম্পাদক জি এম মনিরুজ্জামান, সহসাধারণ সম্পাদক জি এম সালাউদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এম আশিক, প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, অর্থ সম্পাদক আর এস রানা, রক্ত বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, নারী বিষয়ক সম্পাদিকা সাদিয়া জামান বন্যা, যোগাযোগ বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম সহ সাধারণ সদস্য নাহিদ হাসান নাঈম, আরাফাত, আরিফুল, ওয়ারিদ, আর এস রানা, মামুন, শাহাদাত, ইয়াসিন, সাগর, সজীব এবং প্রবাসী সদস্য আক্তারুজ্জামান । এ সময় সদস্যদের হাত দিয়ে ৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় ।
উপহার পেয়ে আনন্দিত পরিবারের সদস্য’রা বলেন‚ ” ঈদ উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সকলকে ঈদের বাজার দিয়েছেন । এটা পেয়ে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত । এর আগে আমাদের মাঝে কেউ এমনভাবে আয়োজন করেনি । ভবিষ্যতেও যদি ঈদের সময় আমাদের জন্য এমন আয়োজন করা হয় তাহলে আমাদের পরিবার ঈদের দিন খুশিতে উৎফুল্ল হবে । ”
সংগঠনের সদস্যরা বলেন‚ ” ঈদ উপলক্ষ্যে আমরা সর্বোচ্চটা চেষ্টা করেছি , আমাদের ঈদের খুশি ভাগাভাগি করার জন্য । যেহেতু ওনারা আমাদের প্রতিবেশী, অনেক কষ্ট করে পরিবার পরিচালনা করেন, এজন্য তাদের মাঝে ঈদের খুশিটা ভাগাভাগি করার জন্য চেষ্টা করেছি । উনারা যেন স্বাচ্ছন্দে আমাদের মাঝে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন সেজন্য আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে ৫০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেছি । “



















