বিদ্যুৎমন্ত্রীর কাছে পাওনা টাকা না দেওয়ার অভিযোগে বিদ্ধার বিষপান
- Update Time : ০১:৩৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ৯ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে টাকা পাওনা রয়েছে এমন অভিযোগ তুলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিষপান করেছেন এক বিদ্ধা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
বিষপান করা ওই বিদ্ধার নাম আবুল হাসান মিয়া। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। তিনি পাটের ব্যবসা করেন বলে জানিয়েছেন।
আবুল হাসান মিয়া অভিযোগ তুলে বলেন, ‘আমি পাটের ব্যবসা করতাম। বিদ্যুৎমন্ত্রী টুকু এখন আমার টাকা দেন না। তিনি এখন আমার ফোনও ধরেন না। আমার বাড়ি আইনমন্ত্রীর এলাকায়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, তার হাতে থাকা বিষের বোতলে লেখা ছিল, সানা ৫০৫ ইসি। এটি ফসলের ক্ষতিকর পোকা দমনে ব্যবহৃত একটি রাসায়নিক কীটনাশক।
বিষপানের পর আবুল হাসান মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে শাহবাগ থানা-পুলিশের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে শাহবাগ থানার উপসহকারী পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘খবর পেলাম, প্রেস ক্লাবের সামনে এক লোক বিষপান করেছেন। আমরা এসে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি।























