০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে নয়, ১৭ বছরের দুঃসময়ে নেতৃত্বের স্বীকৃতি বিএনপি নেতাদের দুধ দিয়ে গোসল করালেন নেতাকর্মীরা

Reporter Name
  • Update Time : ০৯:৪৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ৯২ Time View

এটি কোনো বিয়ের অনুষ্ঠান নয়; বরং দীর্ঘ ১৭ বছরের দুঃসময়ে নেতৃত্ব ও ত্যাগের স্বীকৃতি জানাতে বিএনপির দুই নেতাকে ব্যতিক্রমী সম্মাননা দিয়েছেন নেতাকর্মীরা।

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনে ৮ নম্বর সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুধ দিয়ে গোসল করান সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অভয়নগর থানা বিএনপির সহ-সভাপতি এমজি সরোয়ার ফরাজী এবং ৮ নম্বর সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও অভয়নগর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুর রশিদ বাবুকে।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ রাজনৈতিক দমন-পীড়ন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই দুই নেতা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের পাশে থেকেছেন, সংগঠনকে আগলে রেখেছেন এবং মাঠের রাজনীতিতে সাহস ও দিকনির্দেশনা দিয়েছেন।

সেই ত্যাগ ও অবদানের প্রতি ভালোবাসা ও সম্মান জানাতেই এই প্রতীকী আয়োজন করা হয়।

অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বিয়ে নয়, ১৭ বছরের দুঃসময়ে নেতৃত্বের স্বীকৃতি বিএনপি নেতাদের দুধ দিয়ে গোসল করালেন নেতাকর্মীরা

Update Time : ০৯:৪৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬