১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মণিরামপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত ২ভাই

Reporter Name
  • Update Time : ০৪:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭৯ Time View

মণিরামপুর প্রতিনিধিঃ

যশোরের মণিরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে ২টি বাড়িতে ভাত খাওয়া অবস্থায় দোকান-বাড়িতে লুটপাট, হামলার ঘটনায় আপন দুই ভাই মারাত্বকভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে।আহতরা হলেন মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভ্যানচালক আঃ মতিনের ২ ছেলে মোঃ হোসেন আলী ও মোঃ নূর মোহাম্মাদ।ক্ষতিগ্রস্থরা বলছেন সকালে ভাত খাওয়া অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করে বাইরে এনে দড়ি দিয়ে গাছের সাথে বেধে ইচ্চামত কুপিয়েছে অভিযুক্ত উপজেলার একই গ্রামের মোঃ জাকির হোসেন ও তার ছেলে জিহাদ হোসেন,ব্রম্মপুর গ্রামের উমের আলী মোড়লের ছেলে আমিনুর রহমান সহ ৮/১০ জন মুখে কালো কাপড় পরিহিত সন্ত্রাসীরা।
তার আগে ভবানীপুর গ্রামের আমিনুর ইসলামের ছেলে সুমন হোসেন ও তার বাড়িতেও হামলা লুটপাট করে জাকির তার ছেলে জিহাদ ও আমিনুরের দল।এ ব্যাপার ধামাচাপা দিতে গতকাল একটি সাধারন ডায়েরী ছাড়া অভিযোগ পর্যন্ত করতে দেয়নি টাকা ওয়ালা জিহাদের পক্ষের স্থানীয় ও মুখোশধারী একটি দালাল চক্র।
হাসপাতালে চিকিৎসারত হোসেন আলী ও নূর মোহাম্মদ অভিযোগ করে এক ভিডিওতে বলেন,বিগত একটি ঘটনাকে কেন্দ্র করে গত ৭ই ফেব্রুঃসকাল ১১টার দিকে স্থানীয় জাকির হোসেন তার ছেলে জিহাদ হোসেন ও পার্শ্ববর্তী ব্রহ্মপুর গ্রামের উমের আলী মোড়লের ছেলে আমিনুর রহমান সহ ৮/১০ জন মুখে কালো কাপড় পরিহিত সন্ত্রাসীরা পার্শবর্তী সুমনের দোকানে হামলা,লুটপাট করে ওদের বাড়িতে না পেয়ে আমাদের বাড়িতে আচমকা লুটপাট,হামলার পর আমাদের বাইরে এনে গাছের সাথে বেধে অমানবিক ভাবে চাইনিজ কুড়াল,রাম দা সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।এ ঘটনায় হোসেন আলীর মাথায় দায়ের কোপ সহ সমস্ত শরীরে কালো দাগ ও নূর মোহাম্মদের বাম হাত ২স্থানে ভাংগা বাম পা ভাংগা ও মাথা ফেটে গেছে বলে জানান মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক।তবে ২জনেরই মাথার সিটিস্কান করা লাগবে বলেও জরুরী চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন,আমি ঘটনার দিন সকালে জিহাদের বাড়িতে যেয়ে পূর্বের জের মেটানোর ব্যাপারে বসাবসির কথা বলে আসলেও পরবর্তীতে তারা দলবেঁধে হামলা করছে,ঘটনাটা খুবই ঘৃর্নীত।
তবে স্থানীয়দের দেওয়া গোপন তথ্যনুযায়ী, ব্রম্মপুর গ্রামের আমিনুর এ জিহাদকে শেলটার দেয়।এলাকায় প্রকাশ আছে জিহাদ কয়েকমাস আগেও বিএনপির কর্মী হিসাবে থাকার পর আচরন খারাপ হওয়াতে স্থানীয় বিএনপি নেতারা তাকে কার্যক্রম বন্ধ করে দিলে স্থানীয় ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত হয়,এবং অধিক টাকার মালিক হওয়ায় প্রভাব বিস্তার শুরু করে।
এ ব্যাপারে মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ গাজী জানান এখনো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

সাব্বির হাসান মণিরামপুর প্রতিনিধি
মণিরামপুর যশোর
মোবাঃ ০১৩৩৪-০৯৮৬১৫

Tag :

Please Share This Post in Your Social Media

মণিরামপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত ২ভাই

Update Time : ০৪:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫