মালগাজীতে পরিবেশ প্রতিমন্ত্রীর পক্ষে শারদীয় শুভেচ্ছা ও পূজার উপহার
- Update Time : ০৩:২১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ৯ Time View

হাবিবুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি:
সাম্প্রদায়িক সম্প্রীতি ও উপকূলীয় জনপদের মাটি ও মানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম, এমপি-র পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানানো হয়েছে।
একই সাথে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোংলার মালগাজী সর্বজনীন পূজা মন্দিরের সেবিকাদের জন্য উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়।
১৮ অক্টোবর (রোববার) মাননীয় প্রতিমন্ত্রীর পক্ষে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন মোংলা উপজেলা বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা জনাব শাকির হোসেন।
উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মোংলা উপজেলা যুবদল নেতা খালিদ মাহমুদ সোহাগ এবং মোংলা উপজেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি কোহিনূর আক্তার পলি।
এছাড়াও উপস্থিত ছিলেন পূজা কমিটি নেতৃবৃন্দ – মোংলা উপজেলা ছাত্রদল নেতা,সুমন ঘোষাল,বোরহান ফকির,সাগর মন্ডল,স্বেচ্ছাসেবক দল চাঁদপাই ইউনিয়ন সভাপতি মহসিন ফকির – সাধারণ সম্পাদক – নূর হোসেন,বাবলা মন্ডল,দেবব্রত মন্ডল দেব,রহিম,শামীম,পারভেজ শিকদার,মনোজ,সজিব,অর্পনশান্ত প্রমুখ।
প্রতিমন্ত্রীর এই আন্তরিক উপহার ও শুভেচ্ছা বার্তা পেয়ে মালগাজী সর্বজনীন পূজা মন্দিরের সেবিকা ও সংশ্লিষ্ট সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।























