মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- Update Time : ১১:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৬৬ Time View

মিজানুর রহমান -স্টাফ রিপোর্টার
সারা দেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে, ৭নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে, উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান-এর নেতৃত্বে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠ শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।পরবর্তীতে আলোচনা সভায় মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসাসের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট কণ্ঠশিল্পী মনির খান। তিনি তাঁর বক্তব্য বলেন, আজ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল চক্রান্ত, ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। সিপাহী-জনতা ক্যান্টনমেন্টের বন্দী দশা থেকে মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুত্বভার অর্পণ করে। তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের অনন্য ঐতিহাসিক তাৎপর্যমন্ডিত দিন।তিনি বলেন, আজকের-এ দিনে আসুন আমরা সকলে মিলে সকল ভেদাভেদ,অন্তদ্বন্দ ভুলে বিএনপিকে বিজয় করতে ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ডক্টর নান্নু মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস,জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান প্রমুখ। অনুষ্ঠানে ১২টি ইউনিয়ন ও পৌরসভার সকল সভাপতি/সাধারণ সম্পাদকের নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।






















