মহেশপুর প্রেসক্লাবের উদ্যোগ এ বার্ষিক শিক্ষা সফর।
- Update Time : ০৯:২২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৩ Time View

শামীম আহমেদ
মহেশপুর প্রতিনিধিঃ
মহেশপুর প্রেস ক্লাবের উদ্যোগ এ সুন্দরবনে ১ দিনের ভ্রমনে মহেশপুর প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা। বাগেরহাট জেলার শরণখোলা রেঞ্জের অঞ্চলটি সপরিবারে আনন্দক্ষণ মুহুর্ত কাটায় প্রেস ক্লাবের সদস্যরা।
শনিবার বাগেরহাট ও শরণখোলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সার্বিক তত্তাবধানে মহেশপুর প্রেসক্লাবের সাংবাদিকগণ একদিনের শরণখোলা সুন্দরবন অঞ্চলটি ঘুরে ঘুরে দেখেন। ১লা ফেব্রুয়ারী শনিবার ভোরে মহেশপুর প্রেসক্লাবের সাংবাদিকগণ বাগেরহাট পৌছিয়ে ষাটগম্বুজ মসজিদে ফজরের নামাজ আদায়ের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। সকাল ৮ টায় বাগেরহাট জেলা প্রতিনিধি দৈনিক সময়ের আলো ও উদয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ আসাদ ও রেডিও ভৈরবের পরিচালক এবং বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও যায়যায় দিনের জেলা প্রতিনিধি ইসরাত জাহানের আমন্ত্রণে উদয়ন অফিসে এক মতবিনিময় সভা করে। এর পর বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এম কামরুজ্জামান এর আমন্ত্রণে চা চক্রে মিলিত হয় গণমাধ্যম কর্মীরা। যাত্রা শুরু হয় সাড়ে ১০ টায় শরণখোলার উদ্দেশ্যে। দুপুর সাড়ে ১২ টায় শরণখোলা প্রেসক্লাবে পৌছালে প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ সংবাদিকরা মহেশপুর প্রেসক্লাবের সাংবাদিকদের স্বাগত জানায় এবং প্রেসক্লাববের নিজস্ব জমির উপরে দ্বিতল ভবণে প্রেসক্লাবের হল রুমে সাংবাদিকদের এক মিলন মেলা হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন,শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী,শুভেচ্ছা বক্তব্য রাখেন,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এম কামরুজ্জামান, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু,শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,সাবেক সভাপতি ইসমাইল হোসেন লিটন,সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক সাগর এবং বাগেরহাট প্রেসক্লাবের সদস্য ইসরাত জাহান প্রমুখ। মত বিনিময় শেষে সাংবাদিকগণ রায়েন্দা বাজারের ফেরিঘাটের নিকট বলেশ্বর নদীতে ভেড়ীবাদের উপর রিভারভিউ পরিদর্শন করেন। জায়গাটি অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর। ফেরিগুলো রায়েন্ধা বাজার থেকে ছেড়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার কচুয়া ফেরিঘাটে মিলিত হয়। রিভারভিউতে সাংবাদিকরা কিছু সময় আনন্দ উপভোগ করে। দুপুরে শরণখোলা খুড়িয়া খালি উদয়ন স্কুলে সাংবাদিক শেখ আসাদ ও ইসরাত জাহানের অতিথেয়তায় দুপুরের খারার শেষ করে শরণখোলা রেঞ্জ অফিসের রেঞ্জ অফিসার ফারুক সাহেবের সহযোগিতায় একটি লঞ্চযোগে সুন্দরবন আলীবান্দা ইর্কোট্যুরিুজমের উদ্দেশ্যে রওনা। সুন্দরবন কোলঘেঁষে ভোলা নদী দিয়ে যাওয়ার সময় মনোমুগ্ধর দৃশ্য নয়ন জুড়িয়ে যায় সকলের। এসময় ভ্রমণ পিয়াসীরা দেখতে পায় বানর,কুমির, গুইসাপ, ও সাপ্তাহিক পারমিট নিয়ে আসা জেলেদের। বিকাল সাড়ে ৩ টায় আলীবান্দা ট্যুরিজমে পৌছিয়ে প্রায় ৩ কিলোমিটার বেলি রাস্তা দিয়ে বন পরিদর্শন শেষে ১০০ ফিট সুউচ্চতা ওয়াসটাওয়ারের উপর থেকে সুন্দরবন দেখতে যে সুন্দর তা ভাষায় প্রকাশ করার নয়, মনে হচ্ছে যেনো সারা বাংলাদেশটায় সবুজ। সঙ্গী ও সাথী বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এম কামরুজ্জামান জানান, ইর্কোট্যুরিজামটি নির্মাণধীন যা এখন আনুষ্ঠানিকভাবে চালু করা হয় নি। লঞ্চ চালক জানায় এই ভোলা নদী দিয়ে বঙ্গোপসাগর হয়ে সারাপৃথিবীর সাথে যোগাযোগ করা সম্ভব। সুন্দরবন ভ্রমন শেষে শরণখোলা ফেরিঘাট থেকে পূণরায় বাসযোগে সাড়ে ৭ টায় বাগেরহাট ভিআইপি রোড়ে অতিথিদের নামিয়ে মহেশপুরের উদেশ্যে রওনা। রাত ১২ টায় মহান আল্লাহর কৃপায় সুন্দর ভাবে বাড়ি পৌছালেও সাংবাদিকদের শেষ আকাঙ্খাছিলো আরেকবার ষাটগম্বুজ মসজিদ ও খানজাহান আলীর মাজার পরিদর্শন করা হয়।




















