০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ মিছিল।

Reporter Name
  • Update Time : ০৮:৪৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৫ Time View

 যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া পৌর চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে এনসিপির কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনির সভাপতিত্বে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সংগঠক ও কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের এমপি পদপ্রার্থী নয়ন আহমেদ,জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সাজেদুর রহমান বিপুল, আলমাস হাসান মামুন। আরো উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংগঠক মোঃ নাজমুল হোসাইন,কুষ্টিয়া জেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী কেএম আর শাহীন,যুগ্ন সমন্বয়কারী তাছের, কুষ্টিয়া জেলা শ্রমিং উইংয়ের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন প্রমুখ। এসময় বক্তারা বলেন,আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের দেশ–বিদেশে হামলার নিশানায় পরিণত করেছে। গোপালগঞ্জে পদযাত্রায় হত্যাচেষ্টা এবং নিউইয়র্কে এ হামলা একই ধারাবাহিকতার অংশ। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের একটি অংশ এসব হামলায় মদদ দিচ্ছে

Tag :

Please Share This Post in Your Social Media

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ মিছিল।

Update Time : ০৮:৪৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫