লায়ন্স ক্লাব অব চিটাগং ফটিকছড়ির ফ্রি চক্ষু চিকিৎসা ও সাধারণ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত,
- Update Time : ০৫:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ৮৬ Time View

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:-
লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ি ও লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী’র যৌথ আয়োজনে ফটিকছড়ি সরকারি কলেজে ফ্রি চক্ষু চিকিৎসা ও সাধারণ চিকিৎসা ক্যাম্প গত ২৫ নভেম্বর ২০২৫খ্রি. অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুল খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলশী ক্লাব প্রেসিডেন্ট লায়ন কাজী জসিম উদ্দিন, লায়ন গাজী মো. দিদারুল আলম, লায়ন ইলিয়াছ রিপন, লায়ন মো. মনজুর হোসেন, লায়ন হাজী শহিদুর রহমান, লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মো. জানে আলম, প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মো. কামাল উদ্দিন, লায়ন মো. ফোরকানুল আমিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, লায়ন তরুণ কুমার আচার্য, লায়ন মো. শামসুদ্দিন, লায়ন পণ্ডিত সলিল আচার্য্য, লায়ন অর্চ্চনা রানী আচার্য্য, লায়ন অপু চক্রবর্তী, লায়ন ইসমাইল হোসেন, লায়ন বিপুল সরকার, লায়ন রাজু আচার্য্য, লায়ন কার্তিক আচার্য্য, ডা. শুভ চক্রবর্তী, রিংকি শর্মা, সাইদা সাইফা, অধ্যক্ষ মো. ইদ্রিস, অধ্যাপক মো. রহমত উল্লাহ প্রমূখ। প্রায় তিনশতাধিক ছাত্র-ছাত্রীকে চক্ষু সেবা প্রদান এবং প্রায় দুইশত পঞ্চাশ জনকে সাধারণ রোগের চিকিৎসা দেওয়া হয়। ৫০ জন চক্ষু রোগীকে অপারেশনের জন্য শনাক্ত করা হয়। এতে ফটিকছড়ির রোভার স্কাউট, ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, ফটিকছড়ির শিক্ষক সমিতির সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


























