০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কেশবপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : ০৬:১৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ৩৭ Time View

মাহাবুর রহমান, কেশবপুর (যশোর)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ৩টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেশবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার পাবলিক মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা পূর্ব বায়তুল মাল সম্পাদক আবু জাফর এবং সঞ্চালনা করেন কেশবপুর পূর্ব শাখার সভাপতি মো. বোরহান উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক সাইদুর রহমান সাঈদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট ওয়াজিবুর রহমান, সাবেক নেতা কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু।

এছাড়াও উপস্থিত ছিলেন কেশবপুর পৌর শাখার সভাপতি মো. রুস্তম আলী, পশ্চিম শাখার সভাপতি মো. খায়রুল বাশারসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আবু জাফর বলেন, “যারা ফ্যাসিবাদী মানসিকতা ধারণ করে, তাদের স্পষ্ট করে বলতে চাই—এ দেশের ছাত্রসমাজ জানে কিভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করতে হয়। ডাকসু, জাকসু, রাকসু, চকসু ও জকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সর্বশেষ শাকসু নির্বাচন বানচাল করতে না পেরে হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচন স্থগিত করা হয়েছে। কিন্তু ছাত্রসমাজ সব ষড়যন্ত্র উপেক্ষা করে শাকসু নির্বাচন আদায় করে নেবে, ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান সাঈদ বলেন, স্বৈরাচারের পতনের পর আমরা আশা করেছিলাম দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান অস্ত্রের ঝনঝনানি থেকে মুক্ত হবে এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে ছাত্রসংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছে।

অ্যাডভোকেট ওয়াজিবুর রহমান বলেন, একটি রাজনৈতিক দল হাইকোর্টে গিয়ে এমন রায় আদায় করেছে, যা শিক্ষার্থীদের অধিকার খর্ব করেছে। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন দাবি করছি।
কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু বলেন, একটি দেশবিরোধী শক্তি ছাত্রসংসদ নির্বাচনকে ভয় পেয়ে রিট করে শাকসু নির্বাচন স্থগিত করেছে। প্রশাসন যদি কোনো পক্ষের তাবেদারি করে, তবে ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ন্যায্য অধিকার আদায় করে নেবে, ইনশাআল্লাহ।

Tag :

Please Share This Post in Your Social Media

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কেশবপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

Update Time : ০৬:১৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬