০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্ৰেপ্তার -০১
Reporter Name
- Update Time : ০৭:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৯৭ Time View

স্টাফ রিপোর্টার – মানিক হোসেন
যশোরের শার্শায় ১২ (বারো) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর ) রাত চার টার দিকে শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের কওছার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম রামচন্দ্রপুর এলাকায় জুলফিকার আলী ভুট্টোর বসত বাড়িতে অভিযান চালিয়ে ১২ (বারো) কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করে। এসময় বসত বাড়িতে মাদকদ্রব্য গাঁজা সংরক্ষণের অপরাধে জুলফিকার আলী ভুট্টোকে আটক করে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম ভোরের ডাককে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে’ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :

























