শিবচরে মরহুম ছাত্রনেতা আমির হোসেনের কবর জিয়ারত করলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ
- Update Time : ০৯:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৮৪ Time View

সাহাবুদ্দিন মিয়া, শিবচর (মাদারিপুর) প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিবচর উপজেলা ও বরহামগঞ্জ কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, প্রয়াত আমির হোসেন (সাবেক চেয়ারম্যান, বাঁশকান্দি ইউনিয়ন)-এর কবর জিয়ারত করেছেন শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সকালে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে মরহুমের কবর জিয়ারত করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন খান, সদস্য সচিব জনাব সোহেল রানা এবং নবগঠিত শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মো. সাইদুজ্জামান নাসিম ফারাজি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজ শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক ও বর্তমান শিবচর উপজেলা সেচ্ছাসেবক দলের ১নং যুগ্ন আহ্বায়ক মো. মহিউদ্দিন খান, শিবচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর ব্যাপারীসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুম আমির হোসেনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, “আমির হোসেন ছিলেন শিবচর ছাত্রদল গঠনের অন্যতম পথপ্রদর্শক, তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতার অভাব আজও শিবচরের রাজনীতিতে অনুভূত হয়।”
















