মোটর সাইকেলের ধাক্কায় নিহত ০১
- Update Time : ১১:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ১২৫ Time View

সাহাবুদ্দিন মিয়া (শিবচর প্রতিনিধি)
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ দবির মুন্সি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেলে শিবচর উপজেলা শিরুয়াইল ইউনিয়ন পশ্চিম কাকৈর মুন্সি বাড়ি সামনে এই ঘটনা ঘটে।
নিহত দবির মুন্সি শিবচর উপজেলা শিরুয়াইল ইউনিয়ন পশ্চিমকান্দি গ্রামের রুকাই মুন্সির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে আসর নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা সাইড দিয়ে যাওয়ার সময় অপর প্রান্ত থেকে মোটরসাইকেল বেপোরোয়া গতিতে এলোমেলোভাবে চালালে দবির মুন্সি উপর ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত ও পায়ের আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে পরিবার ও এলাকাবাসী লোকজন আহত দবির মুন্সিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ নিয়ে শোকের ছায়া নেমে এসেছে। বেপোরোয়া গতিতে গাড়ি চলানোর কারনে ঝড়ে যাচ্ছে কোমল প্রিয় মানুষের জীবন । একের পর সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে শিবচরে।


























