০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে ভ্রাম্যমান আদালতের অভিযান; হোটেল, মিষ্টির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা
Reporter Name
- Update Time : ১১:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ১২০ Time View

শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুর শিবচরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক শাইয়েখা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় হোটেল, মিষ্টির দোকানসহ বেশকয়েকটি প্রতিষ্ঠানে মোট ১৮হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভ্রাম্যমান আদালত শিবচরের ৭১সড়কে ফুটপাতে অবৈধ দখল, প্রতিষ্ঠানে সড়কে দখলকৃত বিলবোর্ড অপসারন করে।
সহকারী কমিশনার(ভূমি) শায়েখা সুলতানা বলেন, জনস্বার্থে আমরা শিবচরে বিভিন্ন হোটেল, মিষ্টির দোকান, ঔষুধের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাই। এসময় বেশকয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা করা হয়। ফুটপাত দখল মুক্ত করা হয়।
Tag :


























