১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীবরদী  সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান: উত্তোলিত  বালু স্তপ জব্দ,

Reporter Name
  • Update Time : ০৮:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৬৩ Time View

স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান।

শেরপুরের শ্রীবরদী  সীমান্তের বালিজুরীতে ভারত থেকে বয়ে আসা  খরস্রোতা সোমেশ্বরী নদীতে অবৈধভাবে উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের নেতৃত্বে একটি অভিযানিক দল বালিজুরী বাজার সংলগ্ন ৩ টি স্থানে অবৈধভাবে উত্তোলিত বালুর স্তপ মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করেন। এসময় সহকারি কমিশনার ভূমি নাহিদুল হক, উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- ৫ ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর

স্থানীয় একটি চক্র খরস্রোতা সোমেশ্বরী নদীর রাঙা জান, বালিজুরী ও খাড়ামোড়া এলাকা থেকে দিনে ও রাতে  ড্রেজার মেশিন  বসিয়ে যত্রতত্রভাবে বালু উত্তোলন করে  আসছিল।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, অবৈধভাবে কাউকেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না। জনস্বার্থে  এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

শ্রীবরদী  সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান: উত্তোলিত  বালু স্তপ জব্দ,

Update Time : ০৮:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫