০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় শাওলিন নাহারকে বরণ, শেখ তাকী তাজওয়ারকে বিদায় সংবর্ধনা
Reporter Name
- Update Time : ০৭:২২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ১০ Time View

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নবাগত সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারকে বরণ এবং বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগসহ উপজেলা অফিসার্স ক্লাবের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় নবাগত সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারকে ফুলবাড়িয়া উপজেলায় স্বাগত জানানো হয়। পাশাপাশি বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারের দায়িত্ব পালনকালে তাঁর কর্মজীবনের প্রতি সম্মান জানিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বয়ের মাধ্যমে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন
Tag :

























