০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাকিমপুরে ২০ বর্ডার গার্ড ব্যাটালিনের বি জি বি কর্তৃক বিপুল পরিমানে নেশা জাতীয় ইনজেকশন ও ফেন্সিডিল উদ্ধার।
Reporter Name
- Update Time : ০৮:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ২০০ Time View

মাহবুব হোসেন মেজর , দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর- দৌলা পি এস সি জি আর আটিলারির দিগ নির্দেশনায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বি ও পি সিপি ক্যাম্পের কোম্পানী কোমান্ডার সুবেদার অসিম মারাকের নেতৃত্বে শনিবার দিবাগত ভোর রাতে দি্া২৮৫/ ৭ এস এর ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি রেল-ষ্টেশনের উত্তর পার্শ্ব দিয়ে আজ দিবাগত ভোর রাতে একদল চোরাকারবারী সিমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন লুপিজেসিক (এ্যাম্পল) ৬ হাজার ৩৫০ পিস ও ভারতীয় মরণ নেশা ফেন্সিডিল ৮৬ বোতল উদ্ধার করেন।
উদ্ধারকৃত মাদকের সর্বমোট মূল্য ৯ লক্ষ ৮৮ হাজার ৪০০ টাকা।
Tag :


























