০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯ বিজিবির অভিযানে সীমান্তে ৭২ শাড়িসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য আটক

Reporter Name
  • Update Time : ১২:০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১২ Time View

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
‎
‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭ লাখ ৪১ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
‎
‎সোমবার (১২ অক্টোবর) বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকার টহলদল এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭২টি শাড়ি, একটি কম্বল, আধা কেজি জিরা, আড়াই কেজি কিসমিস, ১২২টি চকলেট ও ১৬২টি কসমেটিকস সামগ্রী।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
‎
‎তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

৪৯ বিজিবির অভিযানে সীমান্তে ৭২ শাড়িসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য আটক

Update Time : ১২:০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬