অভয়নগর থানা ৬ নং বাঘুটিয়া ইউনিয়নে যুব জামায়েতের কমিটি গঠন।
- Update Time : ১০:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৬৬ Time View

অভয়নগর প্রতিনিধি মাহাদী হাসান মেহেদী
আজ রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় মাগরিবের সালাত আদায়ের পর অভয়নগর উপজেলা ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন এর অফিস কার্যালয়ে আলোচনার মাধ্যম দিয়ে বাংলাদেশ জামায়েত ইসলামের অংগ সংগঠন যুব জামায়াতের কমিটি গঠন মুলক কার্যের সমাধান হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অভয়নগর উপজেলার যুব জামায়েতের সভাপতি জনাব মো মাসুদ রানা, বাংলাদেশ জামায়েত ইসলামের ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন এর সভাপতি জনাব সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জনাব জিয়াউর রহমান।
প্রধান অতিথি ইসলামের নানাবিধ আলোচনার মধ্য দিয়ে যুব জামায়েতের কমিটির নাম প্রকাশ করেন।যে কমিটি ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন এর ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়।
কমিটিতে যারা ২০২৫/২০২৬ ই বর্ষে দ্বায়িত্ব পেলেন যারা তাদের নাম প্রকাশিত হলো
১/ যুব জামায়েতের সভাপতি জনাব মো হাবিবুর রহমান
২/ যুব জামায়েত সাধারণ সম্পাদক মো মাহাবুর মোল্লা
৩/যুব জামায়েতের সাংগঠনিক সম্পাদক মো ফরিদ হোসেন
৪/যুব জামায়েতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো মাহাদী হাসান মেহেদী
৫/ যুব জামায়েতের তারবিয়াত বিভাগে মো সম্রাট শাহজাহান
৬/ যুব জামায়েতের দাওয়াত ও প্রকাশনা বিভাগ মো জাহান আলী মোল্লা
৭/ যুব জামায়েত মানব সম্পদ বিভাগ মো আব্দুল মজিদ
৮/যুব জামায়েত ক্রীড়া সম্পাদক বিভাগে মো ইয়াসিন মোল্লা
৯/ যুব জামায়েত সমাজ কল্যান বিভাগে জিয়া মুন্সি
মহান আল্লাহ সবাইকে তার দাওয়াতে ও কার্যবিধী পালনে সক্ষমতা দান করুন।
আলোচনার এক পর্যায়ে সভাপতি সিরাজুল ইসলামের বক্তব্যর মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্ত ঘোষনা করা হয়।
















