০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে লেডিস পার্লারে পুরুষ দিয়ে নারীর সাজগোজ, বিয়ে ভাঙার ঘটনায় এলাকায় তোলপাড়!

Reporter Name
  • Update Time : ০৬:১৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১৪৩ Time View

আবির হোসেন (সান) কক্সবাজার রিপোর্টার: 

কক্সবাজারের ঈদগাঁওতে এক লেডিস পার্লারে পুরুষ কর্মী দিয়ে নারীদের সাজানোর গুরুতর অভিযোগ উঠেছে। এতে এক নববধূর বিয়ে ভেঙে যাওয়ার পর ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও বাজারের ছাগলবাজার এলাকার নুর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ‘ঈদগাঁহ বিউটি পার্লার’-এ দীর্ঘদিন ধরে এক পুরুষ কর্মী, চৌফলদণ্ডীর সানি নামের যুবক, নারীদের সাজগোজের কাজ করে আসছে। অভিযোগে বলা হয়, প্রথমে কিশোরী কর্মীরা গ্রাহকের প্রাথমিক সাজসজ্জার কাজ করলেও পরে ‘দক্ষ কারিগর’ পরিচয়ে পুরুষ কর্মী সানিকে এনে নারীদের রূপচর্চায় বাধ্য করা হয়।

ভুক্তভোগীদের দাবি, এই কাজ গোপনে ক্যামেরায় ধারণের ভয় দেখিয়ে তাদের নিরব থাকতে বাধ্য করা হয়। সম্প্রতি বাজারের এক দোকানে সানিকে দেখে এক পুরুষ ক্রেতা চিৎকার করে জানান, সানির সাজানো অবস্থার ভিডিও ভাইরাল হওয়ার পর তার নববধূর বিয়ে ভেঙে যায়।

এ ঘটনার প্রেক্ষিতে স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীরা জানান, ‘ঈদগাঁহ বিউটি পার্লার’ মালিক পরিচয়ে সাইনবোর্ডে সামিরা সুলতানা ও মোশরফা নাম থাকলেও প্রকৃত মালিক হলেন নুরুল আবছার। সরাসরি কথা হলে আবছার স্বীকার করেন, সানিকে দিয়ে কাজ করানো হত, তবে এখন কেবল কেউ চাইলে তাকে ডেকে আনা হয়। বিয়ে ভাঙার অভিযোগ অস্বীকার করেন তিনি।

অভিযুক্ত সানিও স্বীকার করেছেন, তিনি এখনো মাঝে মাঝে মালিকের ডাকে সাজগোজের কাজ করেন।

বাজারের সচেতন ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, ঈদগাঁও বাজারে গজিয়ে ওঠা কিছু পার্লার মাদক কারবার ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। সুন্দরী কর্মীদের চড়া বেতনে নিয়োগ দিয়ে তরুণ-তরুণীদের বিপথগামী করা হচ্ছে।

এ ব্যাপারে ঈদগাঁও থানার এসআই আছাদুর রহমান জানান, এখনো কেউ লিখিত অভিযোগ না দিলেও পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈদগাঁওয়ে লেডিস পার্লারে পুরুষ দিয়ে নারীর সাজগোজ, বিয়ে ভাঙার ঘটনায় এলাকায় তোলপাড়!

Update Time : ০৬:১৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫