০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সদর উপজেলাধীন চৌফলদন্ডী ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত”

Reporter Name
  • Update Time : ১২:৪৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ১৫০ Time View

মোবারক হোসাইন
ঈদগাঁও উপজেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর) এর উপস্থিতিতে ১৪আগস্ট বৃহস্পতিবার এশা নামাজের পর চৌফলদন্ডী ৮নং ওয়ার্ডে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদুল আলম বাহাদুর। তিনি বলেন- বিগত ফ্যাসিস্ট সরকার এই দেশের ইসলাম প্রিয় সাধারণ মানুষের উপর ভূতের মতো চেপে বসেছিল।তারা এই দেশ থেকে ইসলাম কে নিশ্চিহ্ন করার হীন পায়তারা করেছিল,কিন্তু আল্লাহ তায়ালার অশেষ রহমতে এদেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেইসব ষড়যন্ত্রকারীরা বিতাড়িত হয়েছে।
তিনি আরও বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশ টা কে দূর্নীতিমুক্ত,বৈষম্যহীন ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে উপহার দিতে চায়,এবং এদেশে জামায়াতে ইসলামী আল্লাহর আইন বাস্তবায়ন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তিনি উপস্থিত সবাইকে আগামীতে সৎ ও যোগ্য লোক দেখে নিজের পবিত্র রায় দেওয়ার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঈদগাঁও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নূর হেলালি। তিনি বলেন- “এই দেশের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্ব, যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে পাওয়া যায়”।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌফলদন্ডী ইমারত আমীর মাওলানা রায়হান উদ্দিন। তিনি বলেন- বিগত ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কে নিশ্চিহ্ন করার জন্য সবধরনের কূটকৌশল জারি রেখেছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা আজ নিশ্চিহ্ন হওয়ার পথে। তিনি বলেন অতীতের ষড়যন্ত্র যেমন ব্যর্থ হয়েছে, আগামীতেও সফল হবে না ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চৌফলদন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌফলদন্ডীর সহ-সভাপতি মনজুর আলম। তিনি বলেন-চৌফলদন্ডীর মাটি ও মানুষের পছন্দের দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এই চৌফলদন্ডীর জনগণ আগামীতে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তা প্রমাণ করবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন-ষড়যন্ত্রকারীরা যতোই শক্তি শালী হোক না কেন,আল্লাহর পরিকল্পনা সবচেয়ে মজবুত।

সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌফলদন্ডী ৮নং ওয়ার্ড এর সভাপতি মাওলানা এমদাদ। সঞ্চালনা করেন- চৌফলদন্ডী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহাজাহান।

উপস্থিত ছিলেন-শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মনজুর আলম, ইউনিয়ন অফিস সম্পাদক মাষ্টার মোবারক হোসাইন, ৫নং ওয়ার্ড পশ্চিমের সভাপতি রহিমুল্লাহ, সেক্রেটারি তুফায়েল আহমদ, বায়তুলমাল সম্পাদক দিদারুল ইসলাম,সাবেক ছাত্রনেতা বশির ও আজিজুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ ৮নং ওয়ার্ড এর বিভিন্ন স্তরের জনসাধারণ।

পরিশেষে, মরহুম মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী সহ সকল শহীদের আত্মার মাগফিরাত, জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের সুস্থতা, দেশ ও দেশের জনগণের ভাগ্যোন্নয়নে আল্লাহ তায়ালার সাহায্য প্রার্থনা করে দোয়া করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

কক্সবাজার সদর উপজেলাধীন চৌফলদন্ডী ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত”

Update Time : ১২:৪৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫